
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিভাগের অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পল্টন থানা পুলিশ ১৪ জন, খিলগাঁও থানা পুলিশ ১৩ জন, শাহজাহানপুর থানা পুলিশ ১৩ জন, সবুজবাগ থানা পুলিশ ১০ জন, মতিঝিল থানা পুলিশ ৭ জন, মুগদা থানা পুলিশ ৭ জন এবং রামপুরা থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply