এনবিআরের মুনিম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

Reporter Name
    Update Time : Tuesday, September 22, 2026
  • 16 Time View

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা রহমাতুল মুনিম ও সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ সংশ্লিষ্টদের ২৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, আবু হেনা রহমাতুল মুনিম ও ঈদতাজুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাবসমূহে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন মাধ্যমে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদ হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন হওয়ার আগে অস্থাবর সম্পদ হস্তান্তর, রূপান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হবে। তাই অবিলম্বে ব্যাংক হিসাবে রক্ষিত অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24