ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৪,২৬০ মামলা

Reporter Name
    Update Time : Sunday, October 18, 2026
  • 35 Time View

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে গত দুইদিনে ৪ হাজার ২৬০ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, গত বৃহস্পতি ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ১টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৪৭টি মোটরসাইকেলসহ মোট ১৭৪টি মামলা হয়েছে। লালবাগ বিভাগে ১৫টি বাস, ১৪টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ১৫৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৯টি মামলা হয়েছে। মতিঝিল বিভাগে ২৭টি বাস, ২৫টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ১১৭টি সিএনজি ও ৩৬৬টি মোটরসাইকেলসহ মোট ৬৩৮টি মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৩৯টি বাস, ৭১টি ট্রাক, ৩৫টি কাভার্ডভ্যান, ৭৯টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৫৩৫টি মামলা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২১৩টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২৫৬টি মামলা হয়েছে। মিরপুর বিভাগে ৪২টি বাস, ২৩টি ট্রাক, ৩৩টি কাভার্ডভ্যান, ৭১টি সিএনজি ও ২২৮টি মোটরসাইকেলসহ মোট ৫০৪টি মামলা হয়েছে। উত্তরা বিভাগে ৫৮টি বাস, ১৮টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ২৫২টি মোটরসাইকেলসহ মোট ৬১০টি মামলা হয়েছে। গুলশান বিভাগে ১৫৩টি বাস, ৪৯টি ট্রাক, ৮২টি কাভার্ডভ্যান, ১১৮টি সিএনজি ও ৪৫১টি মোটরসাইকেলসহ মোট ১২৯৪টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১২৮৬টি গাড়ি ডাম্পিং ও ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24