ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার, মামলা ৩৯

Reporter Name
    Update Time : Friday, August 28, 2026
  • 58 Time View

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯১ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৯ টি মামলা দায়ের করা হয়েছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২০, লালবাগ বিভাগ ৪১, ওয়ারী বিভাগ ৪৮, মতিঝিল বিভাগ ৪৮, তেজগাঁও বিভাগ ৫৯, মিরপুর বিভাগ ১৫৬, গুলশান বিভাগ ৫৯, উত্তরা বিভাগ ৫৬ ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে একটি বিদেশি রিভলভার, এক রাউন্ড গুলি, চারটি গুলির খোসা, ১০ হাজার ৭১ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ৪৪ গ্রাম হেরোয়িন, একটি চাইনিজ কুড়াল, একটি হাসুয়া, একটি জিআই পাইপ, একটি মনিটর, একটি সিপিইউ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24