হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

Reporter Name
    Update Time : Wednesday, September 9, 2026
  • 49 Time View

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার পৃথক দুই মামলায় সাবেক হুইপ ও পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত। আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে এ দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক তাকে এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর আদালত ফিরোজকে কারাগারে পাঠানোর আদেশ দেন । মামলার অভিযোগ থেকে জানা যায়, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে নিহত হন আন্দোলনকারী নাইম হাওলাদার (১৭)। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এছাড়া একই দিন যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আহত হন আন্দোলনকারী তারেক চৌকিদার (২৪)। এ ঘটনায় ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24