ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯, মামলা ৫২

Reporter Name
    Update Time : Thursday, November 26, 2026
  • 7 Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেফতার ও ৫২ টি মামলা দায়ের করা হয়েছে।আজ ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বুধবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে রমনা বিভাগ ২৩, লালবাগ বিভাগ ৫৯, ওয়ারী বিভাগ ৭৯, মতিঝিল বিভাগ ৪৫, তেজগাঁও বিভাগ ৬৬, মিরপুর বিভাগ ১৩৯, গুলশান বিভাগ ৪৪ উত্তরা বিভাগ ৪২ ও গোয়েন্দা বিভাগ দুই জনকে গ্রেফতার করে। অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল, সাতটি বিস্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইলফোন, ৩২হাজার ৯০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved@railwayupdate24